রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্সে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। 

নিহতদের মধ্যে একজন হলেন শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। অপরজনের পরিচয় জানাতে পারেন নি পুলিশ।

নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, তার স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। আজ শনিবার সকালে তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাবার পথে তিনি দুর্ঘটনার শিকার হন বলে তিনি ধারণা করছেন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, 
 আজ শনিবার দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝