বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গণতন্ত্র উত্তরণের কাজে হাসান আরিফের খুব প্রয়োজন ছিল: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম  আপডেট: ২০.১২.২০২৪ ৮:৩২ পিএম  (ভিজিট : ২১৫)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান।
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন।


তিনি বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন যে একটা ট্রানজিট সময় চলছে, গণতন্ত্রের উত্তরণের সে পথে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুরিদকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিককে। 


মির্জা ফখরুল বলেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা তা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।


সংস্কার কাজ চলছে। হাসান আরিফের মৃত্যুতে তা ব্যহত হবে কিনা–সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এটা চলছে, চলবে। এতে কোন অসুবিধা হবে না।


আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝