রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের সালথায় প্রবাসীর বাড়িতে ডাকাতি ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়ায় প্রবাসী কাউসার মাতুব্বরের বাড়িতে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর)  দিবাগত মধ্যরাতে ডাকাতি সংগঠিত হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ওই প্রবাসীর স্ত্রী ইতি বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, ঘর নির্মাণের উদ্দেশ্যে রাখা নগদ ৮ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার এবং তের বিঘা জমির দলিল পত্রাদি লুট করে নিয়ে যায়। 

তিনি জানান ওই রাতে তিনি জেলা শহরে চিকিৎসা নেয়ার পর বাবার বাড়িতে অবস্থান করায় ঘরে কেউ ছিলেন না। তিনি জানান বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ওই প্রবাসীর মা জাহানারা বেগম জানান, রাত তিনটার দিকে শব্দ পেয়ে বাইরে বের হলে ১০-১২ জনের ডাকাত দল ভয় ভিত্তি দেখিয়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে  সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়। অন্য কোনো বিষয় থাকতে পারে, যা তদন্ত করে দেখা হচ্ছে। 

আা. দৈ. / কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝