রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী গলাচিপায় বিরল প্রজাতির ২৬টি কচ্ছপসহ এক নারী আটক
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৪২)
X

পটুয়াখালীর গলাচিপায় বিরল প্রজাতির  ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। ১৮ ডিসেম্বর বুধবার সকালে পাচারের উদ্দেশ্য কচ্ছপগুলো খুলনা যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী তাপসী রানীকে এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাসিম রেজা।

বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা বলেন, এই ধরনের পাচার চক্র প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলো গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।###

আ. দৈ. / কাশেম / নাজিম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝