রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৈকতে পড়ে ছিল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৭১)
X

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেরম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।

গিয়াস উদ্দিন বলেন, আজ সকালে জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিছন দিকে হাত-পা বাধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহের পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি ছিদ্র রয়েছে। মরদেহটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

ওসি বলেন, কারা, কি কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে অন্তত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে মরদেহ সাগরে ফেলে দেয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝