রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাধবপুরে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ পিএম  আপডেট: ১৮.১২.২০২৪ ৫:২০ পিএম  (ভিজিট : ২০৮)
X

হবিগঞ্জের মাধবপুরে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের ছেলে দিপংকর সরকার (২৮), একই ইউনিয়নের দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও উত্তর গ্রামের মৃত ফেরু মিয়ার ছেলে খলিল মিয়া (৩২)। তারা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন বলেন, সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে শহীদ মিনারে ফুল দেয়াসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করি। তিনজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। আসামিরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে আছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন  বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝