রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনা
ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৮৭)
ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার
X

ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার নামে ঢাকা জজকোর্টের এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মেহেরপুর থেকে গাংনী যাওয়ার পথে গাড়াডোব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে চারজন আহত হন। তাদের মধ্যে রোমানা আক্তারকে গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মেহেররপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সি বিভাগের দায়িত্ব মেডিকেল অফিসার তারিক আহমেদ।

পরিবার সূত্রে জানা যায়,  ব্যক্তিগত কোনো কাজে মেহেরপুর থেকে গাংনির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সঙ্গে নিয়ে রওনা দেন রোমানা আক্তার। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম  জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ. দৈ/  আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝