রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে ‘মাদক সম্রাজ্ঞী’ ডালিয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

বাগেরহাট শহরের হাড়িখালীতে গতকাল  সোমবার মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগী শেখ ফরিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ পিস ইয়াবা। 

গ্রেফতার নওশীন পূরবী ওরফে ডালিয়া বাগেরহাটের শহরের সরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযানে অংশ নিয়ে ইয়াবাসহ নওশীন পূরবী ওরফে ডালিয়াকে গ্রেফতার করা হয়।



আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝