রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশার গতিরোধ করে হত্যা গৃহবধূকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:২০ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নোয়াখালীতে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাবার পথে অটোরিকশার গতিরোধ করে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। একই সময় ছুরিকাঘাতে আহত করা হয়েছে ওই গৃহবধূর শ্বশুরকেও। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেন সাইফুল ইসলাম ওরফে খালেদ নামের এক যুবক। তিনি নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির বাসিন্দা এবং সম্পর্কে তার দেবর।

নিহত গৃহবধূর বড় বোন বলেন, পারিবারিকভাবে ১৬ বছর আগে তার বোনের বিয়ে হয়। তিনি দুই ছেলেসন্তানের জননী। বছরখানেক আগে তার বোনের একটি মুঠোফোন নষ্ট হয়ে যায়। সেটি মেরামত করার জন্য তিনি সাইফুলের সঙ্গে তার বড় ছেলেকে পাঠান। 

মেরামতের পর কৌশলে এই মুঠোফোন থেকে তার বোনের কিছু ব্যক্তিগত ছবি-ভিডিও নিজের মুঠোফোনে নিয়ে নেন সাইফুল। এসব ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তার বোনের কাছ থেকে সাত লাখ টাকা আদায় করেন। পরে একই কায়দায় তার বোনের সঙ্গে পরকীয়ায় জড়ানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তার বোনকে খুন করা হয়েছে।

নিহত গৃহবধূর বড় বোনের স্বামী বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে শ্বশুরের সঙ্গে যাচ্ছিলেন ওই গৃহবধূ। মাঝপথে সাইফুল অটোরিকশাটির গতিরোধ করে ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেন। 

এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। ছুরিকাঘাত থেকে ওই গৃহবধূকে বাঁচানোর চেষ্টাকালে তার শ্বশুরকেও ছুরিকাঘাত করা হয়েছে। আহত শ্বশুর বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই গৃহবধূর শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার শ্বশুরের শরীরেও একাধিক জখম রয়েছে। 

পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ওসি আরও বলেন, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝