রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কিশোরীর মরদেহ ভাসছিল পূর্বাচলের লেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ২৩৬)
X

নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ গত সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী৷ নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি৷

ওসি লিয়াকত বলেন, সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা৷ পরে তারা পুলিশে খবর দেন৷

প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ মরদেহের অবস্থা দেখে গত সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি৷ মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন৷

এছাড়া লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি৷ দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথাও জানান এ পুলিশ কর্মকর্তা৷

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করেছিল পুলিশ৷


আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝