রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৪০)
X

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬০তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ’র প্রিন্সিপাল কে.এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি, এন. এস. এম. রেজাউর রহমান ও মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।

আ.দৈ/এমএমএস 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝