রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম   (ভিজিট : ৩০৬)
X

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে দুই নম্বর লাইনটি বন্ধ রাখা হয়েছে। আজ রোববার  (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৮টার দিকে ট্রেনটি আউটার এলাকা পর্যন্ত আসতেই পেছনের একটি বগির সব চাকা লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। স্বল্প সময়ের মধ্যে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে আশা করছি।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝