রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি মৎস্যজীবীদের শর্তহীন ফেরা আটকাতে মোদির কাছে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৩৫)
ছবি: ফাইল
X

ছবি: ফাইল

ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশি মৎস্যজীবীদের শর্তহীন দেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। তিন দপ্তরেই চিঠি দিয়ে বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতার বিরোধিতা করেছে উড়িষ্যার সংগঠনটি। 

মৎস্যজীবী এই সংগঠনের দাবি, বিনা শর্তে বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি নয়। তাদের পরিবর্তে ফেরত দিতে হবে বাংলাদেশের জেলে আটকে থাকা উড়িষ্যার ৩১ জন মৎস্যজীবীকে। এদিকে পশ্চিমবঙ্গের তরফেও দাবি উঠেছে পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে ফেরানোর ব্যাপারে। 

আজ রোববার সংবাদ সম্মেলনে সামুদ্রিক মৎস্য উৎপাদক সংঘের সভাপতি শ্রীকান্ত পরিডা বলেছেন, গত ৬ ডিসেম্বর বাংলাদেশি জাহাজ দুটি ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বেআইনিভাবে মাছ মারার সময় কোস্টগার্ড তাদের আটক করে পারাদ্বীপে আনা হয়। এই ছোট জাহাজে মোট ১৬০ মেট্রিক টনের বেশি মাছ ছিল। এটিকে নিলাম করার জন্য সরকারিভাবে বলা হলেও এখন মাছসহ আটক ৭৮ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছে। এটি উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি বিরোধিতা করছে। তাদের বিরোধিতা লিখিতভাবে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ও মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে।

শ্রীকান্ত পরিডা আরও বলেছেন, ২০২৪ সালের ১৬ অক্টোবর ৩১ ভারতীয় মৎস্যজীবী সমুদ্রের মধ্যে মাছ ধরতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সময় তাদের গ্রেপ্তার করার পাশাপাশি ৩০ টন মাছ বাজেয়াপ্ত করে কোস্টগার্ড। বাংলাদেশ সরকার এখনও তাদের মুক্তি দেয়নি। যদি বাংলাদেশ সরকার ৭৮ জন মৎস্যজীবীকে নিজ দেশে নিতে চায়; তবে বাংলাদেশে কারাগারে থাকা ৩১ জন মৎস্যজীবীকে মুক্তি দিতে হবে।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ইঙ্গিতপূর্ণভাবে সপ্তাহখানেক আগেও বিধানসভায় বাংলাদেশে আটক পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীর মুক্তির ব্যাপারে বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছিলেন। 

এদিকে ভারতীয় কোস্টগার্ডের সর্বশেষ বিবৃতিতে জানা যায়, গত বুধবার কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ নামের দুটি ট্রলারসহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়। ওই জাহাজে থাকা মোট ৭৮ জন ক্রু সদস্যকে উড়িষ্যার পাড়াদ্বীপে নিয়ে আসা হয়।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝