রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে পূর্ব বিরোধের জেরে মা-ছেলেকে পিটিয়ে আহত
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪৫২)
X

পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার বিরোধের জেরে মা মাহমুদা বেগম(৩০) ছেলে সপ্তম শ্রেনীতে পড়ুয়া অভি (১৩) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাছিপাড়া বাজারের উত্তর পার্শে মোতাহার হাওলাদের বাড়িতে এঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কাছিপাড়া গ্রামের রাজিবুল হাসান হাওলাদারের সাথে একই বাড়ির মোতাহার হাওলাদের  জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন শুক্রবার বিকেলে মোতাহার হাওলাদার রাজিবুল হাসান এর জমি সংলগ্ন গরুঘর নির্মাণ করেন। এসময় রাজিবুল হাসান হাওলাদারের স্ত্রী মাহামুদা বাধা দেয়।

 উভয়ের মধ্য কথাকাটাকাটির এক পর্যায় মোতাহার হাওলাদার তার লোকজন নিয়ে রাজিবুল হাসানের স্ত্রী মাহমুদা বেগম ও স্কুল পড়ুয়া ছেলে অভিকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বাউফল হাসপাতালে স্ত্রী মাহমুদা বেগমকে প্রাথমিক চিকৎসা দেয় এবং ছেলে অভিকে হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় আজ মাহমুদা বেগম বাদী হয়ে মোতাহার হাওলাদারসহ ৪ জনকে আসামী করে বাউফল থানা অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাউফল থানার ওসি আবুল কালাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেযা হবে।


আ. দৈ. /কাশেম/ নাজিম 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝