রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৭৯)
X

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
আজ শনিবার (১৪ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ১নম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে একটি শোকর‍্যালী শেষে শহীদ স্মৃতি সৌধ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খান সেলিম,  সহ সভাপতি শফিকুর রহমান,  সহ সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু,  দপ্তর সম্পাদক মো সোলায়মান, দেলোয়ার হোসেন, কাজি আল আমিন, কামরুল ইসলাম, ফয়েজুল্লাহ স্বাধীন, সিন্থিয়া মিলা, রাহিমা আক্তার মুক্তা লুৎফর বারীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এসময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আ.দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝