রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনতা ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম  আপডেট: ০১.০৯.২০২৪ ৮:০৯ পিএম  (ভিজিট : ১৩৬)
X


জনতা ব্যাংক পিএলসির সকল মহাব্যবস্থাপকদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ে অধিকতর সচেতন করার লক্ষ্যে গত শনিবার (৩১ আগস্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুইজন যুগ্ন পরিচালক, জনতা ব্যাংক পিএলসি.’র প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ঈঅগখঈঙ) এবং উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (উঈঅগখঈঙ) বক্তব্য রাখেন। দিনব্যাপি ওয়ার্কসপে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ট্রেড বেইজড মানিলন্ডারিং প্রতিরোধ, বিগত দিনগুলোতে ঘটে যাওয়া এ বিষয়ক আর্থিক অনিয়মসমূহের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আদানপ্রদান এবং সেসব অনিয়ম দূরীকরণে কী কী ধরণের পদক্ষেপ নেওয়া যেতো সে বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সচেতন থাকার ব্যপারে গুরত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/ রমজান



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝