রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ২৫২)
নিজস্ব প্রতিবেদকএকুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।
X

নিজস্ব প্রতিবেদকএকুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।

দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া। মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এ সংগীতশিল্পী।

বনানী কবরস্থানে পাপিয়া সারোয়ারকে সমাহিত করা প্রসঙ্গে পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম বলেন, ‘আমার এবং পাপিয়ার পরিবারের অনেক সদস্যকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।
 
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝