রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরের জাজিরায় ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
রাজিব মিয়া শরীয়তপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩১১)
X

শরীয়তপুরের জাজিরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের জমাদ্দার স্টান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারিপুরের শিবচর উপজেলার অখিলউদ্দিন মুন্সি কান্দি গ্রামের হাজী আব্দুল খালেক মৃধার ছেলে মোঃ পলাশ মৃধা (৩২) এবং একই গ্রামের মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদার (৩৪)।

পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ টিম নাওডোবার জমাদ্দার স্টানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি আকরাম হোসেন।

আ. দৈ./ কাশেম/ রাজিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝