রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম   (ভিজিট : ২৩০)
X

বিএনপি'র ভাইস চেয়ারম্যান, ‌ বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে।

এ উপলক্ষে   সোমবার ( ৯ ডিসেম্বর)   ফরিদপুরের ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতিহা পাঠ ও  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর মহানগর ও কোতোয়ালি বিএনপি, মহানগর যুবদল, জেলা ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দল,ফরিদপুর শিক্ষক ঐক্য পরিষদ, জেলা কৃষক দলসহ  বিএনপি ও তার সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এছাড়া ফরিদপুরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজনসহ ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা, উত্তর কমলাপুর হাফিজী মাদ্রাসা ও এতিমখানা,উত্তর টেপাখোলা তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং কোমরপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মহানগর বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা ও  দোয়া  মাহফিলের আয়োজন করে।

উল্লেখ্য, আগামী শুক্রবার ( ১৩ ডিসেম্বর)  বিকেল ৩ টায়  ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউছুফের স্মৃতির উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

দৈ. বার্তা সরণি / একে/ রানা




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝