রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৩০৯)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ওষুধ ভেবে কীটনাশক পান করেছে লিজা আক্তার নামে এক কিশোরী। রোববার এ ঘটনার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তার মৃত্যু হয়েছে।

লিজা আক্তার (১৪) উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের মো. আব্দুল জব্বারের কন্যা।

মৃতের পরিবার সূত্র জানায়, রোববার বিকালে ওষুধ ভেবে ঘাস মারার কীটনাশক খেয়ে গুরুতর আহত হয় লিজা আক্তার। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মালিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই লাশ হস্তান্তর করা হয়েছে।


আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝