রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ২৩০)
X



ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সেনা পোশাকে সার্কিট হাউজ রোড এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে। এসময় ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। 

এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট ট্রাউজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে, আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
 
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হচ্ছে।


আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝