রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে মাটির নিচে অস্ত্র মজুদের খবরে অভিযান, খুঁড়ে মিলল বন্দুক-গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ১৮৬)
X

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশিয় তৈরি বেশ কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। 

অস্ত্রগুলো কারা, কিভাবে সংগ্রহ করেছে তা জানতে তদন্ত চলছে। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান,

গতকাল সোমবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অভিযারের সময় অপরাধী চক্রের  সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কামরুজ্জামান বলেন, বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশিয় তৈরি অস্ত্র মজুদ রেখেছে খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। 

পরে তল্লাশির এক পর্যায়ে মাটি চাপা দেয়া সন্দেহজনক একটি জায়গা দেখতে পায়।

পরে ঘটনাস্থলের মাটি সরিয়ে প্লাস্টিকের তৈরি একটি ড্রাম পাওয়া যায়। 

ড্রামটির ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশিয় তৈরি পাঁচটি বন্দুক, ১১টি গুলি, ২৪টি গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ।

র‍্যাবের কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কারা, কিভাবে সংগ্রহ করেছে এবং কি উদ্দ্যেশে মজুদ রেখেছে তা জানতে র‍্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। 

অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝