রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা, সোনারগাঁয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৯২)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাসে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ফারহানা মুনা, আরিফ সোহেল, তরিকুল ইসলাম পিয়াস, জিসান আলম, নিরব রায়হান, আলমগীর হোসাইন ও সাইফুল্লা শাকিল প্রমুখ। 

বক্তারা এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। 

অন্যথায় দেশের প্রতিটি অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান। 

এদিকে ঘটনাটিকে ছিনতাই উল্লেখ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারী জানান, গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল।

 কিন্তু আমাদের টহলদল থাকায় তাৎক্ষণিকভাবে দলটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের গ্রেফতার করতে কাজ শুরু করেছি। 

পরবর্তীতে আজ ভোর পাঁচটার দিকে ছাত্রনেতাদের একটি দল বান্দরবান ও আরেকটি দল ঢাকার উদ্দেশে সোনারগাঁ ছাড়ে।


আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝