রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান ও বাফুফে সভাপতি
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:২৯ পিএম  আপডেট: ০৮.১২.২০২৪ ৮:৩০ পিএম  (ভিজিট : ১৯৯)
X

বাংলাদেশের গৌরব সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)। গতকাল কক্সবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা খাতুনদের হাতে এই পুরস্কার তুলে দেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন,নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। তারা দেশের গর্বের ধন। একাধিকবার সাফ জয়ের মাধ্যমে নারী ফুটবল দল এ স্বীকৃতি অর্জন করেছে। উৎসবের আমেজে সংবর্ধনার এ আয়োজন নারী ফুটবলারদের প্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন,দেশের ফুটবলকে এগিয়ে নিতে অলিম্পিক এসোসিয়েশনের পাশাপাশি সেনাবাহিনীও প্রচেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীতেও নারী ফুটবল দল গঠন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর নারী ফুটবল দল বেশ সফলতাও অর্জন করেছে।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনার আনন্দঘন এই আয়োজন অনুপ্রেরণা যোগাবে। শুধু সাফ নয়, এএফসি কাপ জেতারও স্বপ্ন দেখছে নারী ফুটবলাররা।

সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা টুর্নামেন্ট সেরা ও রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ায় তাদের অতিরিক্ত পৌনে ২ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করে বিওএ।  

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান, সেনা বাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

আজ, দৈ. /কাশেম /বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝