সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক’র সাথে আকিজ-বশির গ্রুপের চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৯৮)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে আকিজ-বশির গ্রুপ।

সম্প্রতি বনানীতে আকিজ-বশির গ্রুপের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক। চুক্তি অনুযায়ী, আকিজ-বশির গ্রুপ-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে আকিজ-বশির গ্রুপ-এর কর্মীরা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আকিজ-বশির গ্রুপ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সামছ উদ্দিন আহমেদ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের টিম হেড মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিকী; এসএভিপি হাসিবুর রহমান এবং আকিজ-বশির গ্রুপের ডিজিএম-ফাইন্যান্স মো. বাবুল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।




আ. দৈ./ সাধ/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝