রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেতন না পাওয়ায় ৬ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ পিএম   (ভিজিট : ২৯৫)
X


হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানের প্রায় ৩,৮৫০ শ্রমিক তিন মাসের বেতন বকেয়া থাকায় কাজে ফেরেননি। লোকসান ও ঋণ সংকটের অজুহাতে এনটিসি কর্তৃপক্ষ ১২ সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন।

সরকারি হস্তক্ষেপে দুই সপ্তাহের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত তা পরিশোধ না করায় শ্রমিকরা কাজে ফেরেননি। বেতন পরিশোধের পরেই কাজ শুরু হবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন।


এই কর্মবিরতির ফলে চা উৎপাদনের মৌসুমে এনটিসি পরিচালিত বাগানগুলোতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন এবং পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝