রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাইরের খাবার খেয়ে অসুস্থ মাদ্রাসা শিক্ষকসহ ৫০ ছাত্র হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২২৬)
X


রাজধানীর বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের  খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টা দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন।

মাদরাসার ছাত্র-শিক্ষকরা গণমাধ্যমকে জানান, বাইরে থেকে এক ব্যক্তি রাতে মাদরাসায় খাবার পাঠিয়েছিলেন। সেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

মো. ফারুক হোসেন জানান, তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝