বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিস্ফোরণে উড়ে গেছে শিশুর হাতের কবজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৮৮)
X



মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লা টোকাতে গিয়ে পড়ে থাকা ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণে সজিব (১২) নামে এক ছিন্নমূল শিশুর হাতের কবজি উড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ। আহত শিশু নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে বোতল টোকাতে গেলে হঠাৎ ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ হয়। পরে ওই শিশুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন জরুরি বিভাগের চিকিৎসক।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহত শিশুর।

ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব দে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝