রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুস্থতা চেয়ে রাসুল (সা.) যে দোয়া প্রতিদিন পড়তেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ৪৫১)
X

রাসুল (সা.) একটি দোয়া প্রতিদিন পড়তেন। ওই দোয়ায় তিনি নিজের ও পরিবারের সবার জন্য সুস্থতা ও রোগমুক্ত জীবন চেয়েছেন। তাছাড়া ওই দোয়ায় নিজের জানা-অজানা ত্রুটি-বিচ্যুতি গোপন রাখতে এবং শত্রুর ভীতি থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে। দোয়াটি হলো- 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي وَآمِنْ رَوْعَاتِي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাস তুর আওরাতি ওয়া আমিন রওআতি।

অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে সুস্থতা চাই। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার জন্য ক্ষমা ও সুস্থতা চাই। দ্বীন-দুনিয়া, পরিবার ও সম্পদের জন্য কল্যাণ চাই। হে আল্লাহ, তুমি আমার দোষ গোপন রাখো এবং আমাকে ভয়-ভীতি থেকে নিরাপদ রাখো। হে আল্লাহ, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, ওপর ও নীচের ক্ষতি থেকে আমাকে হেফাজত করো। 

হাদিস: ইবনে উমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সকাল ও সন্ধ্যায় কখনো উল্লিখিত দোয়াটি না পড়ে থাকতেন না। (আবু দাউদ, হাদিস নং : ৫০৭৪)


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝