রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’ বই পরিমার্জনে রাজধানীতে কর্মশালা
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৫৯ এএম   (ভিজিট : ৯৭)
X

‘ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’ শীর্ষক বইটির প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিবর্ধনের লক্ষে রাজধানীতে দু’দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আফতাবনগরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ভবনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। আগামীকাল বুধবার (১২ আগস্ট) এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এবং পিএসটিসি ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখালেও গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পরিবার পরিকল্পনা নিয়ে এখনো নানা ভ্রান্ত ধারণা রয়ে গেছে। পরিবার পরিকল্পনা জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং সচেতনতা ও অনুপ্রেরণার মাধ্যমেই তা অর্জন করতে হবে। ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী টিএফআর, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জনসংখ্যা অধিশাখার যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম এনডিসি বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ ভোগ করছে। এই সুযোগের সুফল পেতে ও নির্ধারিত সময়ের মধ্যে প্রজনন হার প্রতিস্থাপন পর্যায়ে আনতে ইসলামের আলোকে পরিবার পরিকল্পনার সঠিক বার্তাগুলো গ্রাম থেকে শহরে ছড়িয়ে দিতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ বিভবেন্দ্র রঘুবংশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের একটি অতি সময়োপযোগী উদ্যোগ হচ্ছে ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা বইটির সংযোজন ও পরিবর্ধনের উদ্যোগ গ্রহণ করা কারণ এখন শুধু পরিবার পরিকল্পনার কথা না বলে আমাদের পরিবার কল্যাণ ও প্রজনন স্বাস্থ্যের দিকেও ফোকাস করতে হবে।     

কর্মশালায় ইসলামের আলোকে পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক, সংশ্লিষ্ট শারীরিক ও ধর্মীয় বিষয় এবং ‘ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’ বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইসলামভিত্তিক তথ্য ও বার্তা আরও সহজ, গ্রহণযোগ্য ও কার্যকরভাবে মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পিএসটিসি ও ইউএনএফপিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় পরিবার পরিকল্পনা বিষয়ে ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জনস্বাস্থ্য বিষয়ক তথ্যের সমন্বয়ের মাধ্যমে কার্যকর জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কর্মশালায় বইটির আগের সংস্করণের চাপ্টারভিত্তিক আলোচনা করা হয় এবং দলগত আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝