প্রায় দুই মাস পর খুললো বনানী-কাকলী ক্রসিং
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী-কাকলী ক্রসিং গত অক্টোবর থেকে বন্ধ ছিল। প্রায় দুই মাস পর খুলে দেয়া হয়েছে এ ক্রসিং। চালু হয়েছে বনানী কবরস্থানের সামনের ক্রসিংও। এখন থেকে বনানী ২৭ নম্বর সড়ক দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে। যদিও এ সড়ক একমুখী করা হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজেও সচেতনতামূলক পোস্ট প্রচার করা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে বিমানবন্দর রোডে গাড়ি যেতে পারবে। বিমানবন্দর রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে যাওয়া যাবে না।
এ ছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।
এর আগে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে গত ১৭ অক্টোবর কাকলী -বনানী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেয়ার কথা জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।
আ. দৈ/ আফরোজা




















