রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ১৯১)
X


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুন দগ্ধ হওয়ার ৮ ঘণ্টা পর তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হন তাসলিমা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার নতুন মোহনপুর গ্রামের রাকিবুল হাসান সুজনের স্ত্রী তাসলিমা আক্তার রান্নাঘরে রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে শুক্রবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী রাকিবুল হাসান সুজন জানান, অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেলেন স্ত্রী তাসলিমা আক্তার।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝