রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে নামাজরত নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ
আপন সরকার. রংপুর
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৩৬)
X



পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।

এদিকে আজ শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

নিহত অরিনা ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এ সময় দূর্বত্তরা ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন। আঘাতের কারণে মাটিতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরিনা। 

এ ঘটনার পরে রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে বাড়িতে শুনশান নীরবতা দেখতে পান আবুল কালাম। ঘরে গিয়ে দেখেন স্ত্রী মাটিতে রক্তাত অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

নিহত অরিনার বড় ছেলে চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। তবে তিনি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘ঘটনার পরে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সুক্ষ অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। আমরা তার মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি।

আ. দৈ/ আফরোজা 






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝