রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে ৩৫০ জন পরিবারে উপহার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:২৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

 সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে গরীব অসহায়, দুস্থ ও দরিদ্র  কর্মহীন ৩৫০ জন পরিবারের  মাঝে খাদ্য উপহার  সামগ্রী  ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ( ০৬ ডিসেম্বর)  সকাল ৯ টায় সিরাজগঞ্জ জে,সি রোডস্থ  ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজ কার্যালয়ে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের আয়োজনে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। 

ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ  মাসুদ রানা পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ শহর বিএনপির ১০ নং ওয়ার্ডের সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা ও সাধারণ সম্পাদক হিলটন খন্দকার।
 
উপহার সামগ্রী বিতরনের সময় হাজী কোরপ আলী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ  প্রফেসর মোকতেল হোসেন,  শহর বিএনপি সদস্য শহিদুল ইসলাম, সার্জেন্ট এস এম রফিকুল ইসলাম, মোঃ হেলাল আহমেদ, মোঃ আব্দুস সালাম, মোঃ শাহাদত মন্ডল, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের  সহ-সভাপতি ছানোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

দৈ. বার্তা সরণি/ একে/আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝