রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে তাঁতশিল্পের প্রসারে তিন দিনব্যাপী ‘বিবি’র মেলা’র আয়োজন
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৮২)
X

বাংলাদেশের তাঁতশিল্পের প্রচার ও প্রসারে ফরিদপুরে তিন দিনব্যাপী বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ৬,৭ ও ৮ ডিসেম্বর তাঁত ও লোক শিল্পের প্রচার ও প্রসার এবং গবেষণার আত্মপ্রত্যয়ী প্রতিষ্ঠান কৈফিয়ার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা মেলায় অংশগ্রহন করবেন।

আজ শুক্রবার ( ৬ ডিসেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সমকাল উপদেষ্টা সম্পাদক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক আলতাফ হোসেন এবং মডেল অভিনেতা ও উদ্যোক্তা অন্তু করিম।

কৈফিয়ার স্বত্ত্বাধীকারী রওশন আরা’র সার্বিক তত্ত্বাবধানে ও প্রশাসনের সহযোগীতায় সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলায় হস্ত ও লোকশিল্পের ঐতিহ্য ও সাংস্কৃতি উপস্থাপন এবং বিপনন করা হবে। মেলায় মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতা করবেন দৈনিক সমকাল ও চ্যানেল ২৪।

কৈফিয়ার স্বত্ত্বাধীকারী রওশন আরা দীপ্তি জানান, তরুন উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের তাঁত ও লোকশিল্পের সংকট সমাধান ও সম্ভাবনা দুয়ার খুলে দিতে বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। একই সাথে নতুন উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। সেই সাথে গুনীজন সম্মাননাও প্রদান করা হবে। 

তিনি বলেন, উদ্বোধনী দিনে মেলায় বিশেষ আকর্ষন থাকবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল এর উপস্থিতি। সঙ্গে থাকছে বিবি’র বিষ্ময় “বিবি’র গামছা।” প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা মেলায় অংশগ্রহন করবেন।

তিনি আরো বলেন, তাঁতশিল্প ও লোকশিল্প হলো বাঙালীর আদি ঐতিহ্য। আধুনিকতার ফাঁদে পরে এ ঐতিহ্য আজ হারাতে বসেছে। এই ঐতিহ্য হারালে বাঙালীর অস্তিত্ব সংকটে পড়বে। কৈফিয়া দেশের তাঁত ও লোকশিল্পের ঐতিহ্য ও সাংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আগামীর প্রজন্মের কাছে এ শিল্পকে টিকিয়ে রাখতে আমার এই প্রয়াস।

আ. দৈ. /কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝