সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইমরান হাশমির সঙ্গে ছবি করতে চাননি কোয়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:২০ পিএম   (ভিজিট : ১৭০)
X

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছে একবার বলিউডের ‘হটস্টার’ খ্যাত ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে। কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা।

তবে কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক আগের। অভিনেত্রীর ক্যারিয়ার শুরুর দিকের সময়। কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ করেননি নায়িকা? বিপরীতে ইমরান হাসমি বলেই কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন?

এদিকে ইমরান হাশমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন, তা প্রায় সবারই জানা। ইমরান পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন, এমন একটা ইমেজ ছিল তার। যদিও সময়ের ব্যবধানে অন্য ধারার চরিত্রে কাজ করার চেষ্টা করেন এই নায়ক। কিন্তু তাতেও দর্শকদের কাছে ইমরান হাশমি এখনও সেই ‘হটস্টার’ হয়েই আছেন।
 
সেই সময়ে ইমরানের সাড়া জাগানো একটি ছবি ছিল ‘গ্যাংস্টার’। যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু অনেকেরই হয়ত অজানা, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের; টালিউডের এই নায়িকার কাছেই গিয়েছিল এই ছবির প্রস্তাব।

কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন, তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল, সে জন্যই নাকি রাজি হননি তিনি। 

কোয়েলের বক্তব্য অনুযায়ী, নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে, তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

আ.দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝