রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের মাসিক সমন্বয় সভা
চায়না শেখ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৮৬)
X

মাদারীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মাদারীপুর শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের স্থানীয় সরকার শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হাবিবুল আলম। 

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ-৩ পর্যায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও কো-অর্ডিনেটরদের মূল্যায়ন সহ নানা বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। সভায় মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কো-অর্ডিনেটরদের গ্রাম আদালতের নভেম্বর ২০২৪ মাসের মামলার বিষয়ে মূল্যায়ন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন কালকিনি ডাসার উপজেলার কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। পরে তাকে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হাবিবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান, কো অর্ডিনেটর সুরভি আক্তার সহ মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরবৃন্দ।

প্রথম স্থান অর্জন নাসির উদ্দিন লিটন বলেন, আমি চেষ্টা করছি ভালো পারফরমেন্স অর্জন করার। আমাকে গ্রাম আদালতের কাজের ক্ষেত্রে এ পুরস্কার অনুপ্রেরণা ভোগাবে। আমি সবার কাছে দোয়া চাই।

আ. দৈ. / কাশেম /চায়না শেখ



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝