রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সোনালী ব্যাংক এবং ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে চুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অর্থ গ্রাহকদের থেকে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার (০৪ ডিসেম্বর) বিএসইসি কার্যালয়ের সভাকক্ষে এ চুক্তি সম্পন্ন হয়।

 বিএসইসি’র চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ও সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের উপস্থিতিতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও বিএসইসি’র সচিব এ কে এম আনোয়ার মোর্শেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএসইসি’র পরিচালক মোঃ মঞ্জুরুল হাফিজ, মোঃ ওসমান গনি ও ড. মোঃ বেলাল হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. / কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝