খিলগাঁওয়ে ছাত্রলীগের নেতা তুষার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট, সস্ত্রাসী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ বুধবার (১১ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে খিলগাঁও থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
খিলগাঁও থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
আ.দৈ./একে




















