রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে (শহীদ বিশাল চত্বর) জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজনে এই মানববন্ধন করা হয়। 

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি আব্দুর সালাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজসহ মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্যাবের নেতারা।

আ. দৈ./ কাশেম /সুলতান


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝