বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মহেশখালী থ্রি-জি রাইফেলসহ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম  আপডেট: ০১.১২.২০২৪ ৭:৪৫ পিএম  (ভিজিট : ১৭৭)
মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার  ও  গ্রেপ্তার-১
X

মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার-১

কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। এসময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  আজ রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শনিবার রাত আড়াইটার দিকে মহেশখালী থানা পুলিশ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ সাজেদ (২৬) নামে একজনকে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি-জি রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড গুলি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃত সাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারী অস্ত্রের পাশাপাশি বেশ কিছু গুলিও উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু করা হয়েছে।

আ. দৈ./ কাশেম /বিজন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝