রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মামলার হাজিরা দিতে বের হয়ে সড়কে প্রাণ গেল আলমগীরের
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ পিএম   (ভিজিট : ১৮৫)
X


লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হন।

রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রামগতির আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত ও আরও ৫ জন আহত হন।

আলমগীরের স্বজন ফারুক হোসেন বলেন, আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটেছে। আর আদালতে হাজিরা দিতে পারেনি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ বলেন, হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালকে আটকের চেষ্টা চলছে।

আ. দৈ./ কাশেম / জিহাদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝