রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি হাছান, সম্পাদক নজরুল
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ১৯৭)
X

 বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনে ব্যালট এর মাধ্যমে  সভাপতি পদে নির্বাচিত হলেন হাছান আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শনিবার ( ৩০ নভেম্বর)  সকাল হতে দিনব্যাপী পৌর শহরের মাড়েয়ারী পট্রি রোডস্থ কুটুম বাড়ি কনফারেন্স হল রুমে জেলা শাখার আয়োজনে  হাছান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগের সভাপতি মৌদুদুর রহমান কল্লোল। 

এসময় আহবায়ক নজরুল ইসলাম খান, সচিব আলহাজ্ব মঈন উদ্দিন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ও রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক  জহরুল ইসলাম, নাটোর জেলা  সভাপতি আলমগীর হোসেন খান, সিনিয়র  সহ- সভাপতি  ইউসুফ আলী, কেন্দ্রীয় যুগ্ম - সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান।  রাজশাহী জেলা কমিটির সাধারণ  সম্পাদক  ইকবাল হোসেন,সাবেক সভাপতি খাইরুল আমীন,  কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদক রাজশাহী  মোঃ হেলাল উদ্দিন সেখ, নাটোর জেলার কোষাধ্যক্ষ গোপাল কুমার সিংহ, উপদেষ্টা আদুল কুদ্দুস,  তথ্য  ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আহসান হাবিব, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মজিবর রহমান প্রমুখ। এছাড়াও আরো অনুষ্ঠানে  বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি,তরিকুল আজিজ, সাংগঠনিক সম্পাদক  মোঃ  নজরুল ইসলাম খান, মোঃ মুস্তাগীর কবির সহ - সিরাজগঞ্জে ৭৮ জন ভূমিকর্মকর্তাগণ ভোট প্রয়োগে উপস্থিত ছিলেন। এতে কার্যনির্বাহী কমিটিতে ২৩ জন নির্বাচিত হন। 

আ. দৈ. /কাশেম/নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝