শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
নিরাপত্তা নিয়ে এমপির সাথে ওসির বাগ্‌বিতণ্ডা
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল থানায় এমপি রুমিনের বিরুদ্ধে পিুলিশের জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৪:৩২ পিএম  (ভিজিট : ১)
X

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি)  রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। পাশাপাশি সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ওই জিডি করা হয়। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় যারা এসেছিলেন, তাদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমপি রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা জানায়, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে সরাইল থানার ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেন না। এমনকি তাদের ফোনও ধরেন না। ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি সংসদ সদস্য।

এমতাবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান এমপি রুমিন ফারহানা। সেখানে সংসদ সদস্য ও তার সঙ্গীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার।

এদিকে দুই পক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটির দৈর্ঘ্য ৭ মিনিট ৮ সেকেন্ড, আরেকটির ৫৭ সেকেন্ড এবং অন্যটির ২ মিনিট ২৩ সেকেন্ড।

এ বিষয়ে গত বৃহস্পতিবার সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, ‘নানান অভিযোগ ওনার (ওসি) বিরুদ্ধে। এসব নিয়ে আলোচনা করতে থানায় গিয়েছিলাম। আমি একটা তালিকাও নিয়ে গিয়েছিলাম। উনি কোনো মন্তব্যও করেননি। দুই পাতার তালিকা ছিল,যে তারিখে এই অপরাধ, ওই তারিখে ওই অপরাধ। উনি কোনো সদুত্তর দিতে পারেননি।’

এ বিষয়ে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সেই ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়ে এমপি রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন বলেন, ‘আমরা ওসির বিষয়গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করব।’ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝