মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায়
কৃষক কার্ডের মাধ্যমে মোবাইলে আগামীকালের বৃষ্টির খবর পাবেন : প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৯:২২ পিএম  (ভিজিট : ২)
X

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই কৃষক কার্ডে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না।’  তিনি বলেছেন, সারাদেশে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি বিশ্বাস করে কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে আমরা বলেছি, কৃষক ভাইদের একটি কার্ড দিতে চাই, যেটির নাম হচ্ছে ফার্মার কার্ড বা কৃষক কার্ড। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষক- এই লিস্টটি তৈরি করার কাজ এরই মধ্যে এগিয়ে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তখন ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের কাছে সেই কার্ডগুলো পৌঁছানোর চেষ্টা করব। ৪০ লাখ কৃষকদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দেব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কৃষক যদি বছরে দুটি ফসল উৎপাদন করে বা কেউ যদি ৩টি করে- তাহলে আমরা সরকারের পক্ষ থেকে কৃষক কার্ডের মাধ্যমে চেষ্টা করব। অন্তত একটি ফসলের সার, বীজ, কীটনাশক- যতটুকু সম্ভব সেই কৃষক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া, যাতে কিছুটা হলেও তার কষ্ট কম হয়।’

তিনি আরও বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার ক্ষেতের ফসলের বিমা করতে পারবেন। একইভাবে আপনি যদি ব্যাংক ঋণ গ্রহণ করতে চান, তাহলে আপনি সহজেই তা গ্রহণ করতে পারবেন। এখন তো কম বেশি মোবাইল ফোন সবার কাছে আছে, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার ফোনে যদি জানতে চান আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না, তা জানা যাবে। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বীজবপন করবেন নাকি সার দেবেন। এরকম প্রায় ১০টি সুবিধা থাকবে সেই কৃষক কার্ডে।’

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝