মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রংপুরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১১:৪৩ এএম  (ভিজিট : ১)
X

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টায় রংপুরের পথে রওয়ানা দিয়েছেন তিনি।  পথে পথে দলীয় নেতা/কর্মীরা তাকের পুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রংপুরে পৌঁছানোর কথা। এ সময় তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো বিভাগজুড়ে।

এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী একই দিনে রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝