মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ আহত ৩০
ডেস্ক নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১১:৫৬ এএম  (ভিজিট : ১)
X

নাটোরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায়  ১৪ জন নিহত হবার খবর পাওয়া হেছে । নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরের অংশে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝