শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিট : ১)
X

হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ডে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ব্যাপক পাণহানিসহ সম্পদের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ওই টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের লাশ ভেতর থেকে বের করা হয়েছে।  আগুনে পুড়ে লাশগুলো ঝলসে গেছে। আরো অনেকে আহত হবার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক সংলগ্ন রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রিসোর্টের ভেতর থেকে পুড়ে যাওয়া ১০টি লাখ উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ আলম গণমাধ্যমকে জানান, ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের দগ্ধ লাশ  আজ শনিবার দুপুর ৩টার দিকে রিসোর্ট থেকে বের করা হয়েছে। লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া রিসোর্টের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তার মধ্যে তিনজনের লাশ ওয়াশরুম থেকে বের করা হয়।

এদিকে উখিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন গণমাধ্যমকে জানান, টুপটুপ রিসোর্টে নিহত ১০ পর্যটকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পুরো হিসেব এখনো জানা যায়নি।

আ. দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝