সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
গোদাগাড়ীতে আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৬)
X

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। সোমবার বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক। তিনি জানান, অনুমতি না পাওয়ায় অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করে প্যান্ডেল খুলে ফেলা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। প্রধান আলোচক হিসেবে থাকার কথা ছিল মুফতি আমির হামজার। এ ছাড়া স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকেও অতিথি করা হয়েছিল।

আয়োজকেরা জানান, মাহফিলের অনুমতি চেয়ে গত মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করা হয়। শনিবার অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, পুলিশের নিরাপত্তাসংক্রান্ত প্রতিবেদন না আসায় অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।

মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বলেন, পুলিশি প্রতিবেদন না পাওয়ায় প্রশাসন অনুমতি দিতে পারবে না বলে জানিয়েছে। এ পরিস্থিতিতে অতিথিদের ফোন করে ক্ষমা চাওয়া হয়েছে এবং প্যান্ডেল গুটিয়ে ফেলা হয়েছে।

গোদাগাড়ীর ইউএনও ইসরাত জাহান জানান, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বিপুল মানুষের সমাগম হয়—এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার নিয়ম নেই। পুলিশের প্রতিবেদন চাওয়া হয়েছে এবং তা না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

এদিকে, এ বিষয়ে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝