বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আইনি সহায়তা পেলেন সাড়ে ১৬ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ২:৫০ পিএম  (ভিজিট : ৮)
X

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন উপকারভোগী। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন আইনি সেবা পেয়েছেন।

অন্যদিকে, সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রি নম্বর ১৬৬৯৯) মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন। অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৪৫৭ জন।

সব মিলিয়ে, সুপ্রিম কোর্ট ও জেলা লিগ্যাল এইড অফিস, শ্রমিক আইনগত সহায়তা সেল, জাতীয় হেল্পলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এসব সেবা দেওয়া হয়। এর মাধ্যমে আর্থিক সামর্থ্যের অভাবে যেন কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

আ. দৈ. /একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝